শনিবার ২০ জুন ২০২৬ - ১৪:৩৬
কারবালার শহীদদের শোকস্মরণে কুমারপুর মসজিদে মজলিস অনুষ্ঠিত

পবিত্র মহররম মাস উপলক্ষে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের কুমারপুর গ্রামের মসজিদে ‘আসহাবিল কিসা’ (আ.) আয়োজিত শোকমজলিসে হুজ্জাতুল ইসলাম মাওলানা মুনির আব্বাস নাজাফী বলেছেন, ইবলিসের হাজার বছরের ইবাদত জাহান্নামের আগুন থামাতে পারেনি কেননা আল্লাহর নির্দেশের সামনে অহংকার ও অবাধ্যতাই ছিল তার মূল অপরাধ।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত | পবিত্র মহররম মাস উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কুমারপুর গ্রামের মসজিদে ‘আসহাবিল কিসা’ (আ.) কারবালার অমর শহীদ ইমাম হুসাইন (আ.)-এর স্মরণে এক ভাবগম্ভীর মজলিস অনুষ্ঠিত হয়েছে। করবালার প্রাণান্তকারী শহীদ ইমাম হুসাইন ইবনে আলী (আ.)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মত্যাগের মহিমা ফুটিয়ে তুলতে কুমারপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এই মজলিসের আয়োজন করা হয়।

উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মুনির আব্বাস নাজাফী সাহেব। তিনি কুমারপুরের ‘আসহাবিল কিসা’ মসজিদের ইমাম হিসেবে পরিচিত। মাওলানা নাজাফী তাঁর বক্তৃতায় ‘ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম’ (নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দ্বীন ইসলাম)-এর প্রেক্ষিতে ইসলামের চিরন্তন সত্য ও ইমাম হুসাইন (আ.)-এর আত্মত্যাগের মাধ্যমে সেই সত্যের প্রতি অটল প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরেন। তিনি কারবালার ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান জীবনে তার শিক্ষণীয় দিকগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন।

শয়তানের ইবাদত ও জাহান্নামের কারণ

মাওলানা নাজাফী তাঁর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন-শয়তান এত বেশি ইবাদত করার পরেও কেন জাহান্নামে যাবে? ইসলামি ইতিহাস অনুযায়ী, ইবলিস (শয়তান) ছিল জিন জাতির সদস্য। সে দীর্ঘকাল আল্লাহর ইবাদত-বন্দেগি করত-কোনো বর্ণনা মতে ছয় লক্ষ বছর ইবাদত করেছিল। এমনকি তার ইবাদত, জ্ঞান এবং আনুগত্যের কারণে সে ফেরেশতাদের সঙ্গ লাভ করেছিল।

তবে যখন আল্লাহ তাআলা আদম (আ.)-কে সিজদা করার নির্দেশ দেন, তখন ইবলিস অহংকার বশবর্তী হয়ে তা অমান্য করে। কুরআন অনুসারে, এই অবাধ্যতার কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এবং চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বিতাড়িত করা হয়।

মাওলানা নাজাফী এই প্রসঙ্গে তুলে ধরেন যে, শুধু ইবাদতের পরিমাণ নয়, বরং আল্লাহর নির্দেশের প্রতি আত্মসমর্পণ ও বিনয়-এইটাই আসল মাপকাঠি। অহংকার ও অবাধ্যতা যেকোনো ইবাদতকে অর্থহীন করে দিতে পারে। পবিত্র কুরআনে ইবলিসকে এমন বৈশিষ্ট্য ও কর্মের উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়েছে, যাকে আল্লাহ জাহান্নামে শাস্তি দেবেন।

মজলিসে উপস্থিত মুমিন ও মুমিনাতগণ অত্যন্ত শ্রদ্ধা ও আবেগের সঙ্গে অংশগ্রহণ করেন। শেষে দোয়া ও মাতমের মাধ্যমে ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গী-সাথীদের প্রতি ভালোবাসা ও সম্মান জ্ঞাপন করা হয়।Top of Form

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha